Audio Test-18
প্রশ্ন: ১। অপথে গৃহ প্রবেশের সংজ্ঞা দন্ডবিধির কোন ধারায়?
ক) ৪৪৩ ধারায়
খ) ৪৪৫ ধারায়
গ) ৪৪৭ ধারায়
ঘ) ৪৪৮ ধারায়
উত্তর: ৪৪৫ ধারায়
প্রশ্ন: ২। রিভিশন মামলায় একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তাহা জারীর জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়?
ক) জেলা জজ আদালতে
খ) আপীল আদালতে
গ) ডিক্রি প্রদানকারী আদালতে
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর: ডিক্রি প্রদানকারী আদালতে
প্রশ্ন: ৩। P.P অভিযোগ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করলে তার ফলাফল হবে?
ক) আসামী অব্যাহতি
খ) আসামী মুক্তি
গ) কোনটিই নয়
ঘ) আসামী খালাস
উত্তর: আসামী অব্যাহতি
প্রশ্ন: ৪। যে আদালতে ডিক্রি প্রদান করিয়াছে, সেই আদালতে অথবা যে আদালতে উহা জারীর জন্য প্রেরিত হইয়াছে, সেই আদালতে ডিক্রি জারি করিতে পারিবেন ইহা কোন ধারার বিধান?
ক) ৪১ ধারার
খ) ৩৮ ধারার
গ) ৪৮ ধারার
ঘ) ৩৭ ধারার
উত্তর: ৩৮ ধারার
প্রশ্ন: ৫। দুই বা ততোধিক আদালতে দায়ের করা চলে এমন মামলা অপর কোন আদালতে স্থানান্তরের জন্য বিবাদী কখন আবেদন করতে পারে?
ক) কোনটিই নয়
খ) বিচার্য বিষয়টি নির্ধারনের পর
গ) মোকদ্দমার যে কোন পর্যায়ে
ঘ) প্রথম সুযোগে
উত্তর: প্রথম সুযোগে
প্রশ্ন: ৬। নিম্নে কোন আদালত একটি ডিক্রিজারী করতে পারে?
ক) ডিক্রি প্রদানকারী আদালত
খ) আপীল আদালত
গ) রিভিশন আদালত
ঘ) সবগুলো
উত্তর: ডিক্রি প্রদানকারী আদালত
প্রশ্ন: ৭। এটর্নী জেনারেল এর সংজ্ঞা ফৌজদারী কার্যবিধি ৪ ধারার কোন উপধারায় বর্নিত আছে?
ক) উপধারা (ক)
খ) উপধারা (খ)
গ) উপধারা (চ)
ঘ) উপধারা (কক)
উত্তর: উপধারা (কক)
প্রশ্ন: ৮। ফৌজদারী কার্যবিধিতে উল্লেখিত বিভিন্ন শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে?
ক) ২ ধারায়
খ) ৫ ধারায়
গ) ৪ ধারায়
ঘ) ৩ ধারায়
উত্তর: ৪ ধারায়
প্রশ্ন: ৯। হাইকোর্ট বিভাগ কয়টি ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে?
ক) ২ টি
খ) ৫ টি
গ) ৮ টি
ঘ) ৩ টি
উত্তর: ৩ টি
প্রশ্ন: ১০। ডিক্রি জারীমূলে কোন সম্পত্তি নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে মূল্য আদালতে জমা দিতে হবে?
ক) ৬০ দিন
খ) ১৫ দিন
গ) ৩০ দিন
ঘ) ১৪ দিন
উত্তর: ১৫ দিন
প্রশ্ন: ১১। কে পুলিশ ডায়েরী তলব করতে পারে?
ক) ফৌজদারী আদালত
খ) কেউ না
গ) পুলিশ
ঘ) আসামী পক্ষ
উত্তর: ফৌজদারী আদালত
প্রশ্ন: ১২। যেই ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু এক অংশ সম্পাদন করা যায় কিন্তু অন্য অংশ সম্পাদন করা আবশ্যক নয় তাহা হইলে যেই অংশ সম্পাদনের যোগ্য সেই অংশ সম্পর্কে চুক্তি প্রবলের আদেশ দেওয়া যায়- ইহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান?
ক) ১৪ ধারা
খ) ১৫ ধারা
গ) ১০ ধারা
ঘ) ১৬ ধারা
উত্তর: ১৬ ধারা
প্রশ্ন: ১৩। একজন ব্যক্তির অন্য সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এডভোকেট হিসেবে তালিকা ভুক্তির জন্য তার অন্যূন বয়স হতে হবে-
ক) ৩০ বৎসর
খ) ২১ বৎসর
গ) ২৫ বৎসর
ঘ) ২৭ বৎসর
উত্তর: ২১ বৎসর
প্রশ্ন: ১৪। কোনটি উত্তম সাক্ষ্য?
ক) প্রাথমিক সাক্ষ্য
খ) গৌণ সাক্ষ্য
গ) মৌখিক সাক্ষ্য
ঘ) দালিলিক সাক্ষ্য
উত্তর: প্রাথমিক সাক্ষ্য
প্রশ্ন: ১৫। চুক্তি বলবৎ এর মামলা কত সময়ের মধ্যে দায়ের করতে হয়?
ক) ৩ মাস
খ) ১ বছর
গ) ৬ বছর
ঘ) ১৮০ দিন
উত্তর: ১ বছর
প্রশ্ন: ১৬। যে চুক্তি সুনিদির্ষ্টভাবে কার্যকরী করা যায় না তাহা সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণিত আছ?
ক) ১৯ ধারা
খ) ২২ ধারা
গ) ২৩ ধারা
ঘ) ২১ ধারা
উত্তর: ২১ ধারা
প্রশ্ন: ১৭। ফৌজদারী কার্যবিধির কোন ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া আছে?
ক) ৪(১)(ট)
খ) ৪(১) (ক)
গ) ৪(১)(ণ)
ঘ) ৪(১)(চ)
উত্তর: ৪(১)(ণ)
প্রশ্ন: ১৮। দেওয়ানী কার্যবিধি অনুযায়ী হাইকোর্ট বিভাগ বা জেলা জজ কোর্ট কোনো আবেদনের প্রেক্ষিতে বা স্বত প্রবৃত্ত হইয়া যে কোন সময় উহার নিকট বিচারাধীন কোন মামলা বা আপিল উহার অধীনস্থ কোন এখতিয়ার সম্পন্ন কোন আদালতে বিচারের জন্য স্থানান্তর করিতে পারে ইহা কোন ধারার বিধান?
ক) ২৪ ধারার
খ) ২৩ ধারার
গ) ২৭ ধারার
ঘ) ২০ ধারার
উত্তর: ২৪ ধারার
প্রশ্ন: ১৯। দন্ডবিধিতে অপথে গৃহপ্রবেশ এর কয়টি উপায়ের বর্ণনা আছে?
ক) ৬টি
খ) ২টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: ৬টি
প্রশ্ন: ২০। দন্ডবিধির ৩০২ ধারায় কি কি শাস্তির বিধান আছে?
ক) মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং তদপরি অর্থদন্ড
খ) যাবজ্জীবন কারাদন্ড
গ) মৃত্যুদন্ড ও তদপরি অর্থদন্ড
ঘ) মৃত্যুদন্ড ও যাবতজ্জীবন কারাদন্ড
উত্তর: মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং তদপরি অর্থদন্ড
প্রশ্ন: ২১। BLD এর পুরা নাম কি?
ক) Bangladesh Law Directory
খ) Bangladesh Legal Dicisions
গ) Bangladesh Legal Dispute
ঘ) Bangladesh Law Division
উত্তর: Bangladesh Legal Dicisions
প্রশ্ন: ২২। নিম্নের কোন আদালতটি মহানগর এলাকার জন্য নহে?
ক) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
খ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
গ) চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
ঘ) মেট্রোপলিটন দায়রা জজ আদালত
উত্তর: চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
প্রশ্ন: ২৩। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কিত বিধানটি তামাদি আইনের কত ধারায় আছে?
ক) ২১ ধারায়
খ) ১৯ ধারায়
গ) ১৭ ধারায়
১৮ ধারায়
উত্তর: ১৯ ধারায়
প্রশ্ন: ২৪। এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত একাধিক আপিল আদালতের অধিন হইলে মামলা স্থানান্তরের দরখাস্ত হাইকোর্ট বিভাগে পেশ করিতে হইবে ইহা কোন ধারার বিধান?
ক) ২৩ ধারার
খ) ২২ ধারার
গ) ১৯ ধারার
ঘ) ২১ ধারার
উত্তর: ২৩ ধারার
প্রশ্ন: ২৫। এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত যখন একই আপিল আদালতের অধীন হয় তখন সেই আদালতে ২২ ধারা অনুসারে দরখাস্ত পেশ করিতে হইবে ইহা কোন ধারার বিধান?
ক) ২০ ধারার
খ) ২৩ ধারার
গ) ২৪ ধারার
ঘ) ১৯ ধারার
উত্তর: ২৩ ধারার